গভীর রাত, নিস্তব্ধ চারিদিক
বিনিদ্র আমি, জেগে আছি একা একা
দন্ডপ্রাপ্ত সাংঘাতিক কোন অপরাধীর মতো
অথবা রাত জাগা পাখিদের মতো!
রাতের নীরবতা ভেঙ্গে একটানা
ডেকে চলছে একটি ঝি ঝি পোকা,
যেন প্রিয়জন হারানোর বুকফাটা আর্তনাদ।
কতক্ষণ জানালার পাশে বসে আছি, কে জানে
আকাশে পূর্ণিমা তিথির পরিপূর্ণ চাঁদ
প্রচণ্ড অভিমানে হেলে পড়েছে পশ্চিম কোণে
মনে হয় কেউ তাকে দেখবে বলে কথা দিয়েছিল
নববধূ সাঁজে তাই উঠে এসেছিল পূর্বের আকাশে
তাঁর রূপের আলো ঠিকরে পরেছিল ধরণীতে
কিন্তু সেই নির্বোধ হয়তো কথা রাখেনি,
ফিকে হয়ে আসছে তাঁর অপরূপ রূপের আভা
তবু যেন অপেক্ষার প্রহর ফুরোই নি,
বড়ই নিঃসঙ্গ, আমারি মতো......!!
#নিঃসঙ্গ_চাঁদ
বিনিদ্র আমি, জেগে আছি একা একা
দন্ডপ্রাপ্ত সাংঘাতিক কোন অপরাধীর মতো
অথবা রাত জাগা পাখিদের মতো!
রাতের নীরবতা ভেঙ্গে একটানা
ডেকে চলছে একটি ঝি ঝি পোকা,
যেন প্রিয়জন হারানোর বুকফাটা আর্তনাদ।
কতক্ষণ জানালার পাশে বসে আছি, কে জানে
আকাশে পূর্ণিমা তিথির পরিপূর্ণ চাঁদ
প্রচণ্ড অভিমানে হেলে পড়েছে পশ্চিম কোণে
মনে হয় কেউ তাকে দেখবে বলে কথা দিয়েছিল
নববধূ সাঁজে তাই উঠে এসেছিল পূর্বের আকাশে
তাঁর রূপের আলো ঠিকরে পরেছিল ধরণীতে
কিন্তু সেই নির্বোধ হয়তো কথা রাখেনি,
ফিকে হয়ে আসছে তাঁর অপরূপ রূপের আভা
তবু যেন অপেক্ষার প্রহর ফুরোই নি,
বড়ই নিঃসঙ্গ, আমারি মতো......!!
#নিঃসঙ্গ_চাঁদ
No comments:
Post a Comment