Saturday, March 28, 2020

২৯.০৩.২০২০ এর গল্প - আল নোমান

"কোন কোন মানুষের সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকার পরেও মানুষটার সাথে কথা বলার সুযোগ হলে কেমন জানি সবকিছু এলোমেলো হয়ে যায় !!
সারাটা দিন মাথার ভেতর একটা দুটো করে শব্দ নিয়ে মানুষটাকে বলার জন্য বিশাল একটা গল্প সাজিয়ে অপেক্ষা করো তুমি ... তারপর কথা বলার সময় সে গল্প কোথায় জানি হারিয়ে যায় ... ইতিউতি করে হন্যে হয়ে খুঁজেও কোথাও সে গল্পের খোঁজ মেলে না !!
দিনশেষে বুকের ভেতরটা হাতড়ে যখন বলার মত কোন কথা খুঁজে পাওয়া যায় না, মানুষটাকে তখন একদমই বুঝানো যায় না কতটা আবেগ তার জন্য পুষে রেখেছিলে তুমি !!
একটা মানুষের জন্য তোমার জমানো শত সহস্র কথাগুলো দিনশেষে শুধু "হুম"  নামক একটা শব্দে রূপ নেয় ... ওপাশের মানুষটা সেই "হুম" টাই শোনে, এর পেছনের গল্পটার কিচ্ছু জানে না, বুঝে না ... মানুষটা ভেবে নেয়, তুমি হয়তো কথাই বলতে চাও না ... সত্যিকারের গল্পটা তো অমন না !!
অপ্রকাশিত আবেগগুলো আর নিখোঁজ হওয়া কথাগুলোর মাঝেই প্রতিনিয়ত সৃষ্টি আর সমাধি হচ্ছে দুটো মানুষের নিষ্পাপ ভালোবাসার ... অমন ভালোবাসার জন্ম বা মৃত্যুর খবর কেউ জানে না ... কেউ না !!"

No comments:

Post a Comment