দূর্নীতি করে স্যার আপনি
করেছেন টাকার পাহাড়,
দুস্ত-গরিব অসহায়দের
কেড়ে নিচ্ছেন আহাড়।
ভাবছেন আপনি পেয়ে গেছেন
সমাজের ঐ আসনখানি
উচ্চ মর্যাদার,
দুঃখিত স্যার ঐ আসনটি
বরাবরি সততার।
দূর্নীতি করে হয়তো আপনি
জিতে গেছেন খানিকটা,
মনে রাখবেন একদিন ঠিকই
ভেঙ্গে পরবে আসনটা।
অফিস- আদালত,স্কুল-কলেজ
যত শিক্ষা প্রতিষ্ঠাট -
সব জায়গাতে বিছিয়ে দিয়েছেন
কালো দূর্নীতির জ্বাল।
যেদিন আমরা উঠে দাড়াবো
সঠিক শিক্ষা নিয়ে -
সব দূর্নীতি বাজদের দাড় করাবো
বিবেকের আদালতে।
দূর্নীতি মক্ত দেশ গড়ব
এটাই সবাই জানি -
দূর্নীতি মুক্ত দেশ গড়ব
এটাই মোদের বাণী।
No comments:
Post a Comment