সন্ধ্যায় স্বভাবজাত নিত্য অভ্যাসে চা আর বিস্কুট খাওয়া কখনো বকেয়া হয় না৷ এরপরেই তারেক শামসুর রেহমান স্যারের নয়া বিশ্বব্যবস্থা ও আন্তজার্তিক রাজিনীতি বইটা হাতে নিলাম। বলে রাখা ভালো আমার কাছে বর্তমানে থাকা বই সব আমার মেজো খালার মেয়ের৷ ওর বিয়ের দিন বিকালেই ওর যতো বই সব বিকালেই বাসায় নিয়ে আসি ওকে না বলে৷
তো যা বলছিলাম, বইয়ের দুই পাতা না শেষ করতেই পিচ্চি মামাতো বোন পাশে এসে বসে৷ আমার বই পড়া দেখা, জিজ্ঞাস করে ভাইয়া কি পড়ছো, আমি পড়ায় মগ্ন তাই কথা না বাড়িয়ে এক কথায় উত্তর দিয়ে পড়ায় মনোযোগ দিই। হঠাৎ করে শুনলাম বোন কিছু একটা গুনগুন করছে৷ পড়া বাদদিয়ে মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করলাম।
ও বলছে ধরেন এমন :: শিশির ভেজা বৃষ্টি পড়ে আব্বু তুমি কই, আম্মুর নামে অভিযোগ দিবো তুমি কই আব্বু৷ ওওওওওও এই সন্ধ্যায় অন্ধকার............
গানের সুরে ও কি বলছে এসব? আমি তখনি ওরে বললাম কিরে ইবনাত, তুই এসব কি বলছিস? কে শিখিয়েছে? কিছুই উত্তর দেয় না।
পরে ও আমায় প্রশ্ন করে আচ্ছা ভাইয়া মেয়েরা যদি বড় হয় ভূত কি ভয় পায় মেয়েদের?
উত্তর................??????
No comments:
Post a Comment