যখন রৌদ্রতাপে গলে দেহ,
ব্যস্ততার কোলাহলে কলহ;
অন্যচিন্তায় অমনোযোগী চিত্ত
তখন না হয় ব্যর্থ আমি
খেয়ালজটের ফাঁকফোকরে উঁকি দিতে
অবসরে, চায়ের কাপে বাষ্পায়নে
বেলকনির গ্রিল ছুঁয়ে
ভাবনা হয়ে উড়তে ইচ্ছুক
তোমার মনোবনে...
সূর্য্য নেমে আকাশ থেকে
ডুবতে থাকে যখন জলে
লাল মেঘের বাতি জ্বেলে
থমকে দাড়াই তোমার গগনে...
ভেবেছিলাম তোমার ভাবনায়
আসি আমি রোজ বিকেলে
অল্প আক্ষেপ হয়ে যাই মিশে
ছোট্ট দীর্ঘশ্বাসে...
ভাবনা গুলো অভাবনীয় মিথ্যে হবে
ভেবেছিলো কে..?
পথের বুকে হেঁটে যাওয়া
হাজার পথিকের মাঝে
আমি অচেনা আগন্তুক
তাদের সারিতে থাকবো আমি
ভাবিনি ভুলেও....
তোমার বাগান বৃষ্টি ভেজা
ধুয়ে যাওয়া ধুলোর মতো
পাচ্ছি আমি সাজা...
কেন এমন হলো?
শূণ্য পেলো
অনুভূতির মূল্য ...
জিতু
শূণ্য পেলো অনুভূতির মূল্য
০৩-০৫-২০১৭
ব্যস্ততার কোলাহলে কলহ;
অন্যচিন্তায় অমনোযোগী চিত্ত
তখন না হয় ব্যর্থ আমি
খেয়ালজটের ফাঁকফোকরে উঁকি দিতে
অবসরে, চায়ের কাপে বাষ্পায়নে
বেলকনির গ্রিল ছুঁয়ে
ভাবনা হয়ে উড়তে ইচ্ছুক
তোমার মনোবনে...
সূর্য্য নেমে আকাশ থেকে
ডুবতে থাকে যখন জলে
লাল মেঘের বাতি জ্বেলে
থমকে দাড়াই তোমার গগনে...
ভেবেছিলাম তোমার ভাবনায়
আসি আমি রোজ বিকেলে
অল্প আক্ষেপ হয়ে যাই মিশে
ছোট্ট দীর্ঘশ্বাসে...
ভাবনা গুলো অভাবনীয় মিথ্যে হবে
ভেবেছিলো কে..?
পথের বুকে হেঁটে যাওয়া
হাজার পথিকের মাঝে
আমি অচেনা আগন্তুক
তাদের সারিতে থাকবো আমি
ভাবিনি ভুলেও....
তোমার বাগান বৃষ্টি ভেজা
ধুয়ে যাওয়া ধুলোর মতো
পাচ্ছি আমি সাজা...
কেন এমন হলো?
শূণ্য পেলো
অনুভূতির মূল্য ...
জিতু
শূণ্য পেলো অনুভূতির মূল্য
০৩-০৫-২০১৭
No comments:
Post a Comment