২৬মার্চ রাত হঠাৎ আচার্য এক পরিস্তিতি।গ্রামের চাচা জয়নাল কাকুর ঘরে হঠাৎ ফোন আসলো।কাকা না থাকায় ফোনটা ধরলেন কাকি। ফোনের ওপার থেকে কাকির বড় বোন বললেন আমাদের গ্রামে একটা বাঁচ্চা হয়েছে ছেলেটা জন্মের সাথে সাথে মৃত্যু হয়েগিয়েছে।কাকি এপার থেকে বললেন কি বলেন মরিগেছে।ওপারের মানুষটা বললেন হুম মরিগেচে।কাকি বললেন আহারে ছোট শিশু নিষ্পাম মরিগেলো। ফোনের ওপারের মানুষটা বললেন ছেলেটা মরার আগে করোনা রোগ থেকে বাঁচার উপায় বলেগেচেন।এই ছেলেটাকে আল্লাহ পাঠাইছে মানুষকে এই রোগথেকে মুক্তির জন্য।ছেলেটা মরার আগে বলেগেছে রং চা খাইতে চিনি ছাড়া,কালো জিরা দিয়ে আর তিন ডোক খাইতে কইছে।কাকি বললেন তাহলেতো বুবু ছেলেটার দাফনের আগে খাইতে হবে মনে হয়।কাকির বোন বললেন হুম দাফনের আগে খাইতে হবে।ফোনটা রেখে কাকি পাশের বাড়িতে চলে গেলেন সেই রাত সাড়ে ১২ টায় দিকে। সেখানে গিয়ে বললেন ভাবি আমার বড় বোনের ননদের জামাইয়ের গ্রামে একটা ছেলে জন্ম হয়ে ছেলেটা রংচা খাইতে বলচে চিনি ছাড়া,জিরা দিয়ে, তিন ডোক এটা বলি ছেলেটা মারাগেলো। দাফনের আগে খাইতে বলছে খেলে করোনা রোগ থেকে মুক্তি পাইবেন।ভাবি দিল তার বাপের বাড়ি ফোন তিনি তার ভাইয়ের বউকে বললেন আপা আমাদের গ্রামের জয়নাল কাকার বউ বড় বোনের ননদের জামাইয়ের গ্রামে একটা ছেলে হয়ে মারা গেছে ছেলেটা করোনা রোগ থেকে বাঁচার জন্য রংচা খাইতে বলচে চিনি ছাড়া,জিরা দিয়ে এবং তিন ডোক। কাকির ভাইয়ের বউ বললেন আপা চিন্তা কইরেন না আমি আমার এলাকার সবাইরে জানাইতাচি।ভাবির ভাইয়ের বউ এলাকায় সবার বাড়িতে গিয়ে গিয়ে বললেন রং খাইতে তার জামাইয়ের বোনের এলাকায় ছেলে একটা জন্ম হয়ে বলেগেছেন দাফনের আগে খেতে। এতে একবাপের বাড়ি থেকে আরেক বাপের বাড়ি ফোন যেতে যেতে পুরূ বাংলাদেশে ১২ টার সময় সকলের ঘরে ঘরে রংচা খাওয়া চললো।মনে হয় পুরা দেশটা রংচা ময় হয়েগেছে।
আসলে কাকির বড় বোনটাও জানতো ছেলেটার জন্ম কোথায় হয়েছে।কাকির বড়বোনও আরেকজনের থেকে শুনে বলেছিলেন। এটি সম্পূর্ণ গুজব ছিলো। কেউ জানেনা কোথায় জন্মহয়েছে।আমরা কোন কিছু না বুঝে ওইটা নিয়ে বেশি লাপাই। গুজব থেকে বিরত থাকুন, গুজব বন্ধ করুন।
গল্প:গুজব।
লেখক: Arman Mahmud
আসলে কাকির বড় বোনটাও জানতো ছেলেটার জন্ম কোথায় হয়েছে।কাকির বড়বোনও আরেকজনের থেকে শুনে বলেছিলেন। এটি সম্পূর্ণ গুজব ছিলো। কেউ জানেনা কোথায় জন্মহয়েছে।আমরা কোন কিছু না বুঝে ওইটা নিয়ে বেশি লাপাই। গুজব থেকে বিরত থাকুন, গুজব বন্ধ করুন।
গল্প:গুজব।
লেখক: Arman Mahmud
No comments:
Post a Comment