Saturday, March 28, 2020

অসমাপ্ত - সরোয়ারুল আলম তুহিন

চার দেওয়ালের মাঝে আটকে দেখি
খোলা আকাশের চাঁদ
যে আকাশে স্বপ্নের তারা
চাঁদের স্নিগ্ধ হাওয়ায়
উদভ্রান্ত জগৎ আমাকে দেখায়।

কখনও কালবৈশাখী ঝড়ে
 কখনও আষাঢ়ের ঘূর্ণিপাকে
আবার কখনও ফেরারি জীবনের স্বাদ দেয়
যখন আমার গৃহে ভাতের অভাব চুষে খায়
সেই যন্ত্রণা কতটা নির্ঘুম কেড়ে নেয়
ক্ষুধার্ত মানুষগুলো ছাড়া কেহ বোঝে না!

আবার এই আকাশেই স্বপ্ন থাকে
বর্ষার সেই অপরূপ বৃষ্টিতে
দুঃস্বপ্নের পৃথিবীটা
মেঘলা আকাশে বৃষ্টি হয়ে ঝড়ে যায়।

তাই তো বলি আমার পৃথিবীটা কৌতূহলী
কোন প্রশ্ন থাকে না
এখানে মানুষ হিংস্র হয় আবেগী হয়
আবার প্রেমিক হয়!

পরিশেষে কেউ ফেরারী হয়
ইতিহাস তাই বলে
তাই এখন আর আকাশ দেখি না
কারো মনের মন্দির বানাই না
যদি ভেঙ্গে যায়!

তাই মায়ের কথা শুনে
আমার আকাশে নিশ্চুপ তারাদের মতন
অসহায় নদীটার বুকে স্রোতে ভেসে যাই
কোন অসমাপ্ত কবিতার ছন্দে.............

No comments:

Post a Comment