অসুস্থ শরীরে বিছানায় লেপ্টে থাকা মানুষটাই বুঝতে পারে ভালোবাসার মানুষটার কাছে তার কদর কতখানি,পরিবারের সদস্য গুলো মুখ লুকিয়ে কান্না মানুষাটাকে আরো বেশি দূর্বল করে দিতে পারে নিমিষেই। পরিবারের ছোট্ট সদস্য টির কান্না ভরা মোনাজাত শুনে মানুষটা বুঝতে পারে পৃথিবীতে তার প্রয়োজন ফুরালে ঐ ছোট্ট মানুষটার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ। তার সাথে খেলার জন্য তার সব আবোল- তাবোল কথা গুলো শুনার জন্য হলেও অসুস্থ মানুষটা সুস্থ হয়ে যাক। মৃত্যু আপনাকে গ্রাস করবে জেনে যখন আপনি আপনার সাজানো সংসার কিংবা স্বপ্ন গুলোর এল্যাবাম টা দেখবেন, কষ্টে বুক ফাটা কান্না আসলেও আপনি সেদিন কাঁদতে পারবেন না। ভালোবাসার মানুষ গুলোর কাছে যখন বোঝা হয়ে পরবেন মূহুর্তে তাদের জন্য নিঃস্বার্থে করে যাওয়া আপনার কাজগুলো চোখের সামনে ভাসবে-আপনি কিছুই বলতে পারবেন না সেদিন। কারণ আপনার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে। আবার কিছু কিছু মানুষের কাছে ঐ অসুস্থ আপনিই যেন সব। একদিন ও যদি বেচেঁ থাকেন আপনি সেদিন ও ঠিক আপনার হাত দুটো ধরে একসাথে বেচেঁ থাকার প্রতিশ্রুতি দিয়ে বসবে। আপনার স্বপ্ন গুলো যেন একদিনে পূরণ করে ফেলার যুদ্ধে নামবে পাগল মানুষ গুলো। ভালোবাসায় দু শ্রেণির মানুষ থাকে জানেন ত। যে কেবলি স্বার্থ দেখে সুখি হতেই চাইল- আর অন্য শ্রেণির মানুষগুলো কেবল নিঃস্বার্থ ভালোবেসে হাতটা ধরেই জীবন পার করে দিলো। ভালোবাসার মানুষটাকে কঠিণ কঠিণ বাক্য শুনিয়ে বুঝি আপনি অনেক বড় হয়ে গেলেন?পাল্টা কষ্ট দিবেন বলেই যত খারাপ শব্দ আছে তার চরিত্রে মিলিয়ে দিলেন নিজ দায়িত্বে! তাহলে কেমন ভালোবাসলেন এতদিন এতটা বছর? অতীত দেখিয়ে অপমান করার জন্য তাকে তার অযোগ্যতা বুঝিয়ে দেয়ায় যদি আপনার স্বভাব হয় তবে কেন বেসেছিলেন এমন ভালো। ভালোবাসার মানুষটার কাছে সময় এবং সম্মান দুটোই ভীষন দরকার। আপনাকে বুঝতে হবে এসব। তবেই না হয় ভালোবাসবেন। আগলে রাখার প্রতিশ্রুতি দিবেন। যাকে একবার হারিয়ে ফেলবেন ঠিক তখনি বুঝবেন সে কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনার জীবনে,কতটা জগৎ জুড়ে ছিল আপনার। হারিয়ে যেদিন বুঝবেন তখন সময় টা অনেকদূর।
No comments:
Post a Comment