হারানোর যন্ত্রনা নিয়ে মরে যাওয়া মানুষগুলোই সবার সামনে নানান ভাবে হাসে।বোঝাতে চায় তারা, তারা অনেক ভালোই আছে।একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তাদের হাসির পেছনের গল্পটা।আপনি দেখবেন তারা হাসতে হাসতেই হারিয়ে যাবে অন্য এক জগতে। হুম হ্যা বলে আপনার কথার উত্তর দেবে হঠাৎ হঠাৎ। মাঝে মধ্যে খুব অল্প সময় আপনাকে দিয়ে তারা চলে যেতে চাইবে।তারা চায় তারা একাই থাকুক।আপনি খেয়াল করলে দেখবেন তারা অন্যদের থেকে গোছানো। তারা এমন অভিনয়ে অভিনেতা যা আমরা কল্পনাও করি না।আমরা ভাবি তারা অনেক ভালো আছে। তারা আপনার কাছে ভালো থাকলেও ভালো নেই নিজের কাছে। তারা আধারেই তাদের সত্যিকার রুপে ফিরে আসে।আর আপনার কাছে তারা হেসেই বেড়ায়😊😊😊😊😊
No comments:
Post a Comment