Saturday, March 28, 2020

শৈশব - অবশেষে আমি


     শৈশবের স্মৃতিগুলো
            দিচ্ছে কেবল নাড়া -
সকাল থেকে বিকেল যেতো
    এ পাড়া ও পাড়া।
  সন্ধ্যাবেলা মা'যে মোদের
     দিত হারিকেন-
  সেই আলোতে পড়তে বসে
          খেলেছি কত গেম।
মূহুর্তগুলো ছিল মোদের
        ভীষন আনন্দময় ,
      কথা আর গল্পটাও বেশ
            করেছি বিনিময়-
স্কুলের ঐ স্মৃতিগুলো
       ভুলা সম্ভব নয়।
    ফল চুরি- দৌড়াদৌড়ি
       পুকুরেতে ঝাপ-
     দেখতাম ঘুরে বিকেলজুড়ে
           কার বাড়িতে
জুটবে চায়ের কাপ।
    মাঠে- ঘাটে ঘুরে ফিরে
     খেতাম মায়ের বকা
   সেই বকাতে আদরটাও খুঁজে নিতাম বেশ।
       এখন আমরা অনেক বড়
              বিশ্ববিদ্যালয়  পাস,
যাওয়া হয় না সেই স্মৃতিতে
      বিগত কয়েক মাস।
         ইচ্ছে পূরণের
যদি কোন থাকতো হাতিয়ার,
      ফিরিয়ে নিতাম
দিনগুলো সব ছোট্ট বেলাকার।

No comments:

Post a Comment