Saturday, March 28, 2020

উদ্ভট কল্পনা - আরেফীন ফাহিম


প্রচুর জ্যামের এর মধ্যে অনেক রিক্সার সাথে আমিও রিক্সা নিয়ে আটকে আছি। হঠাৎ খুব ভয়ানক এক কান্ড ঘটে গেলো। আমার রিক্সাটা পাশের রিক্সার সাথে কথা বলা শুরু করলো।

সে বলছে "জানিস আমার রিক্সায় কে বসে আছে?" সে খুব অগোছালো এক ছেলে যে জীবনের মানে বুঝে না। তার মতে জীবনের মানে যদি জানা হয়ে যায় তাহলে জীবনাটা কে একটা নিয়মের মধ্যে নিয়ে যেতে হবে।

এই শহরের হেরে যাওয়া প্রেমিকদের একজন হলো আমার এই যাত্রী। তবে তার মতে শুধু একে-অপরকে ভালোবাসলেই প্রেমিক হয় না। এই শহরে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসাহীন সেইসব মানুষদের জন্যে পছন্দের মানুষের সাথে ভালো সময় কাটানোর মুহূর্তটাই তাদের প্রেমিক বানিয়ে দেয়।

পাশ থেকে এক রিক্সা আমার রিক্সাকে জিজ্ঞেস করলো "আচ্ছা ওর মা-বাবা, বন্ধুবান্ধব, আত্নীয়স্বজন কি তাকে ভালোবাসে না!"

উত্তরে আমার রিক্সা বলে, প্রত্যেকটা ভালোবাসা এ জীবনে আলাদা স্থান দখল করে আছে। এক সম্পর্কের ভালোবাসার সাথে অন্য সম্পর্কের ভালোবাসার তুলনা করাটা মোটেও মানায় না। প্রত্যেকটা সম্পর্কের ভালাবাসার মধ্যে আলাদা আলাদা ভাব আছে। পছন্দের মানুষের ভালোবাসার ছোঁয়াটা হয়তো সে পায়নি তাই এই ভালোবাসার কথাই সে ভাবে সবসময়।

কিন্তু সে খুশি যে একটা ভালো সময় তার যাচ্ছে। ভবিষ্যত এর খবর যদি পত্রিকায় ছাপা হতো তাহলে হয়তো সে বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারতো। যেহেতু সে তার ভবিষ্যত জানে না তাই যতটুকু পারছে সে ভালো সময়টা উপভোগ করছে। ছেলেটা খুবি ছন্নছাড়া, চঞ্চল, ভুলমনা টাইপের।

আমি চুপ হয়ে রিক্সার সব কথা শুনছিলাম আর ভাবছিলাম সে এতোকিছু কিভাবে জানে! রিক্সা কে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তেই রিক্সাটা চলা শুরু করলো। আশেপাশে তাকিয়ে দেখি জ্যাম আর নেই।

ঘটে যাওয়া বাস্তবতা সব মিথ্যে,
যদি সত্য কিছু হয়ে থাকে তা শুধুই কল্পনা।

No comments:

Post a Comment