পৃথিবী টা মানব জাতি ও জীব জন্তুতে ভরপুর। সবাই মিলে মিশে চলতে ভালবাসি। একজন অন্য জনকে সাহায্য করি,যাতে তার জীবন বাঁচে। কিন্তু,, কিছু কিছু জীব জন্তু আছে, যেগুলো তাদের বিভিন্ন রুপ ধারণ করার ক্ষমতা রাখে। সুযোগ বুঝে কাজ করে।
তেমনি আমাদের মানব সমাজের কিছু জীব-জন্তুর ন্যায় রুপ ধারণ করে। যখন যার কাছে যায় তখন তার হয়ে কথা বলে। এক কথায় বলা যায় " সুযোগ বাদী "। এরা এক এক সময় এক এক রুপ নেয়।
আজ আপনার হয়ে পাশে থাকবে। কাল অন্যের হয়ে দালালি করে। ঐ যে গ্রামের মুরুব্বিয়ানরা বলতে শুনে ছিলাম,, " আপনি এক টাকা দিলে গাছ রোপন করে দিবে,,আর অন্য জন দুই টাকা দিলে উজাড় করে দিবে।" তেমনি কিছু লোক আপনার সাথে এমন ভাব নেয় যেন সে যে কোনো মহামারীতে আপনার জন্য মরতে সক্ষম। কিন্তু উপরিউক্ত " জীব-জন্তুর " মতো পাশে এসে দাড়িয়ে অনেক রকমের কথা বলে। আর তার নেগেটিভে আপনাকে এমন ভাবে গ্রাস করে নেয়, আপনি টের ও পাবেন না।
আগেও ছিল,, আজও আছে এমন চলনাময়ী শয়তান গুলো।জানি না ভবিষ্যতে এই রুপদারী লোক গুলো কমবে কিনা।।তাই নিজেই সতর্ক থাকি, এবং অন্য কে ও সতর্ক করি।।
আর এই রুপ " সুযোগ বাদী " কে সমাজের ও রাষ্ট্রের কড়া শাসনের মধ্যেই নিস্তব্ধ করি।।
No comments:
Post a Comment