Friday, April 3, 2020

ক্ষুদ্র মানুষ - জিতু

আমি সূর্য হলে
অস্ত গিয়ে উদয় হতাম
আমি  হাওয়া হলে
মেরুদেশ থেকে হলেও ফিরতাম...

আমি মানুষ ক্ষুদ্র অতি
মরে গিয়ে হবো মাটি
কর্ম আমার খুব ভালো নয়
মরলে পরে বলবেনা কেউ,
'লোকটা ছিলো খাঁটি'।

জিতু
ক্ষুদ্র মানুষ
অক্টোবর ১১ ২০১৯

No comments:

Post a Comment