Thursday, April 2, 2020

মানুষ মানুষের জন্য - তৌহিদুল ইসলাম নিশান

লোক দেখানো দানই যদি আপনার উদ্দেশ্য থাকে তাহলে ছবি তুলেই দেওয়া জিনিস টা নিয়ে নিন। এতে  সোস্যাল মিডিয়া/সমাজে আপনি অনেক মহত হয়ে যাবেন, আর খরচাও তেমন হবে না।

সমাজসেবার নামে এখন আমরা যা করি আমাদের ভবিষ্যত পরিকল্পনা করে বলতে গেলে, আপনি আপনার মহত্ত্ব টা লোক কে দেখাতে চান।আপনি চান আপনার ফ্যান ফলোয়ার এর মাধ্যমেই বৃদ্ধি পাক।।প্রকৃত পক্ষে যারা সমাজসেবা/দান/সেবা করে তারা থেকে যায় আড়ালে তারা  হয়ে থাকে অবহেলিত।তাদের ফ্যান ফলোয়ার তেমন থাকে না।

মনে রাখবেন দিনশেষে নিজের কাছেই আপনাকে প্রশ্ন রাখতে হয় আপনি কেমন মানুষ।আর আপনার টাকার জোর বেশি হলেই পা ছাটার মানুষের অভাব হবেনা আপনি ভালোই জানেন।স্রষ্টা সব ই দেখেন।

★আপনি যাকে দান করছেন সেও মানুষ।তাকে ছোট করে আপনি আপনার মহত্ত্ব প্রকাশ করবেন না।তবে অন্যকে দান/সেবা করতে অনেক ভাবেই উৎসাহিত করা যায়।ছবি তুলে পোষ্ট করলেই যে একজন মানুষ উৎসাহিত হবে তা কিন্তু না।

★মানুষ মানুষের জন্য💜।

অনেক ভুল আছে ছোট মানুষ বড় কিছু বলে ফেলেছি ।ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

No comments:

Post a Comment