Friday, April 3, 2020

আমার_একটা_মানুষ_চাই - সরোয়ারুল আলম তুহিন

আমার একটা মানুষ চাই
মনের মত মানুষ চাই
যে মানুষের মাঝে আমি
রাত-বিরাতে প্রতীক্ষণ
নিজেকে খুঁজে পাই ।

যাহার কোন চাওয়া নাই
সাত-সকালে ঘুম ভেঙ্গে তার
কাঁচা-মরিচ, কাঁচা-পেঁয়াজ
এক থালা পান্তা ভাতে শোকর চাই,
এক কাপড়ে বছর চলে
এমন করে শান্ত মনের মানুষ চাই ।

অন্ধকারে হারিয়ে গেলে
দ্বীপ শিখার আলো হয়ে
খুঁজে নেওয়ার মানুষ চাই ।
ক্লান্ত দেহে বাড়ি ফিরে
তাঁহার বদন দেখতে চাই,
বক্ষে তাঁহার মাথা রেখে
যেন আলতো হাতের পরশ পাই ।

এমন একটা মানুষ চাই
হাজার লোকের ভিড়ে আমায়
শক্ত হাতে ধরে রাখার মানুষ চাই,
আমার সকল দুঃখে তাঁহার
শান্তনা রুপ বাণী চাই,
আমার এমন একটা মানুষ চাই!

#আমার_একটা_মানুষ_চাই

No comments:

Post a Comment