Friday, April 3, 2020

"অপ্রকাশিত ভালোবাসা" - অবশেষে আমি


          তুমি বরং
অগোছালোই থেকো
পরিপাটি হওয়ার কোন
      প্রয়োজন নেই।
   আমি ঐ অগোছালো
তুমিটার প্রেমে পরেছিলাম।
   জানো এমন অগোছালো
  লোকগুলো ভীষণভাবে
ভালবাসতে পারে।
 আমি দেখেছি সেই ভালোবাসা
    তোমার চোখে-
তোমার ভালোবাসা অপ্রকাশিতই থাকুক।
ফেইসবুক ,ম‍্যাসেঞ্জার,ভাইবার
    ক্ষনস্থায়ী আধুনিক
        প্রযুক্তিতে না হয়
নাই বা দেখালে ভালোবালো।
   কিংবা ধরো!!
হাজারো মানুষের ভীরে হাটু গেড়ে বসে
নাই বা বলা হলো ভালোবাসো-
         থাকুক না তোমার ঐ
    নিঁখুত অপ্রকাশিত ভালোবাসা
           আমি যে ঐ
    অগোছালো তোমাকেই
            ভালোবাসি ..........

No comments:

Post a Comment