Friday, April 3, 2020

০৩.০৪.২০ - সাদিয়া খান

এককালে তারে আমি উজাড় কইরা ভালোবাসতাম, তার একডাকে বহুদূর চইলা যাইতাম, শুধু তারে একবার দেখবার লাইগা!

জানো, অমলদা, একবার কি ঝুম বৃষ্টি! ঘর থেইকা বাহির হন মানেই বেজায় মুশকিল। আর আমার হইলো এক জ্বালা বৃষ্টি দেখতে ভাল্লাগে, কিন্তু ওই বৃষ্টির দিনে এদিক ওদিক ঘুরোন এক্কেবারে মনে ধরে না। এই কাদা মাটির মইধ্যে কার ইবা মন চায় ওমন স্যাঁতসেতে পরিবেশে বের হইতে, কও তো দেহি! তয় সে কি জানি কি ভাইবা আমারে কইছিলো, "নবনীতা, তোমারে না দেখতে মন চাইতাছে, এই তীব্র গরমে হটাৎ বৃষ্টি আমার মনে শান্তি আনে নাই। মনে হইতাছে তোমারে একনজর দেখলেই শিথিল হইয়া যাইতো সবকিছু!"

আমি আর কি,  সাত পাঁচ না ভাইবা ছুইটা গেলাম তারে এক পলক দেখার লাইগা। সেবার দুজন মিলা এক ছাতা কইরা অনেকদূর হাঁটছিলাম, সে অন্যদিকে তাকাইলেই টুপ কইরা বৃষ্টিতে ভিজতাম, সে যে কি বকুনী না খাইলাম! তার মতে ভিজলে নাকি অসুখ করবো!

সে এইটা ভুইলা যাইতো তার ভাবে পইড়া কবেই আমার অসুখ হইয়া গেছিলো, তীব্র অসুখ!

তারপর কুড়ি বছর পার হইয়া যায়, তারে আর মনে পড়ে না! প্রকৃতি বড্ড অদ্ভুত, একসময়ের তীব্র ভালোবাসা ও ভুলাইয়া দেয়!🍁🍂

No comments:

Post a Comment