আমি তোমাকে ভালোবাসলে শুধু দু'জন মানুষ জানবে
প্রথম জন হচ্ছে 'তুমি' দ্বিতীয় যে জন! সে-ও 'তুমি' ই
এমন কি জানবো না আমিও, জানবে না তৃতীয় কেউ
পৃথিবীতে সব'চে গোপনীয় হবে আমাদের ভালোবাসা
যার ভালোবাসা যত গোপন তার ভালোবাসা তত গভীর
তুমি চর্চা করবে সমস্ত গোপনীয়তা আমি ভালোবাসলাম
নতুন করে এটা বলার কিছু নেই, তোমারও অজানা নয়
হৃদয়ের চারিপাশে গড়ে তুলবো এক শক্তিশালী প্রাচীর
বাহিরের কোনো গোপন শত্রুর আক্রমণের ভয়ে নয়
তৃতীয় কেউ জানলে!ভালোবাসা মুখেমুখে গল্প হয়ে যায়
কারো কাছে উদাহরণ, কেউ কেউ দাবী করবে নিদারুণ
কিভাবে তোমাকে ছুঁই কিভাবে তোমাকে অনুভব করি
ধারণা তো দূরের কথা কল্পনাতে আঁকতে পারবে না কেউ
তাই যে দু'জন মানুষ জানবে আমি ভালোবাসলে-
তাদের প্রথম জন হচ্ছে 'তুমি' দ্বিতীয় জনও সেই 'তুমি'
#আমার_তুমি

No comments:
Post a Comment