Thursday, April 2, 2020

নীল_ভালবাসা - সরোয়ারুল আলম তুহিন

নীল হয়ে আছি আমি,
আমাকে ছুঁয়ো না তুমি
হয়ে যেতে পার তুমি নীল!

নীল মানে জানো কি তুমি?
নীল মানে, অসীম শূন্যতার ছড়াছড়ি,
সুগভীর বেদনার জড়াজড়ি।
যেখানে নেই কোন পূর্ণতার স্বাদ,
শুধু অতৃপ্তি আর আকাঙ্ক্ষার বাধ।
সেই অনাকাঙ্ক্ষিত বেদনায় নীলাভ
এই মন, নীল সব ভালোবাসা!

#নীল_ভালবাসা

No comments:

Post a Comment